নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তি মোহাম্মদ রাফি (৩৫)। তিনি ওই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানের সময় রাফির দেহ তল্লাশি করে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাসাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রাফির বিরুদ্ধে বাসাইল থানা ছাড়াও গাজীপুর জেলার একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
দেশ বাংলা টিভি ডেক্স